দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আসন্ন দাফন অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছে তারা।
রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘চাপ ও হুমকি সত্ত্বেও যারা আমাদের শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ইতিহাসের সঠিক অবস্থানে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার সামাজিক যোগাযোগমাধ্যমেও মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রকাশ করেন।
শনিবার খামেনির স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবৃতিতে ইরানের জনগণকে আসন্ন দাফন অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এর মাধ্যমে বিশ্বের সামনে ‘ইরানের মহত্ত্ব, জাতীয় ঐক্য এবং শক্তির গৌরব’ তুলে ধরা সম্ভব হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, ‘আমাদের মহান নেতার শাহাদাত এই পথের সমাপ্তি নয়; বরং ইসলাম ও প্রিয় ইরানের অগ্রযাত্রার একটি নতুন অধ্যায়ের সূচনা।’
সূত্র: সিএনএন
এমএস/